Hello

I'm Hafijur Rahman

FCGA, General Secretary (BVBA)

About Me/আমার সম্পর্কে

মো. হাফিজুর রহমান ১৯৬৮ সালে শরিয়তপুর জেলার গোসাইরহাট থানাধীন চরভূয়াই গ্রামে জন্মগ্রহণ করেন। তিনি মরহুম মোহাম্মদ আলী মিয়া ও মিসেস হাজেরা খাতুন এর ৫ম সন্তান। এসএসসি, বাণিজ্য, ১৯৮৩, এইচএসসি, বাণিজ্য ১৯৮৬, এবং ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ১৯৮৮ সালে ও ১৯৯২ সালে বি. কম ও এম.কম (হিসাব বিজ্ঞান) ডিগ্রি লাভ করেন। পরবর্তীতে ইনস্টিটিউট অব চার্টার্ড একাউন্ট্যান্টস অব বাংলাদেশ এর অধীন এম. জে. আবেদীন এন্ড কোং, চার্টার্ড একাউন্ট্যান্টস ফার্ম থেকে ফেব্রুয়ারী ১৯৯৩ সালে সিএ কোর্স সম্পন্ন করেন এবং ২০০৬ সালের নভেম্বর-ডিসেম্বর সেশনে সিএ ইন্টারমিডিয়েট পাস করেন। ইনস্টিটিউট অব সার্টিফাইড জেনারেল একাউন্ট্যান্টস অব বাংলাদেশ এর একজন ফেলো সদস্য (সদস্য আইডি নং ০৮৩)। জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) এর মনোনীত/নির্বাচিত ভ্যাট পরামর্শক (লাইসেন্স নং ০১/২০০৬)।

১৯৯৩ সালের মার্চ মাস থেকে ২০১৭ সাল পর্যন্ত দেশের স্বনামধন্য প্রতিষ্ঠানে অত্যন্ত সফলতার সাথে গুরুত্বপূর্ণ পদে কর্ম-সম্পাদন করেন। বর্তমানে (২০১৮ সাল থেকে অদ্যাবধি) ব্যবসায় পরামর্শ সেবা প্রদানসহ লাইসন্সেধারী ভ্যাট প্রাক্টিশনার হিসেবে কার্যক্রম চলমান রাখার পাশাপাশি বাংলাদেশ ভ্যাট প্রফেশনালস ফোরাম এর সদস্য এবং ভ্যাট পেশাজীবিদের জাতীয় সংগঠন বাংলাদেশ ভ্যাট বার এসোসিয়েশন এর সাধারণ সম্পাদক। সুদীর্ঘ কর্মজীবনে পেশাদারী প্রশিক্ষক হিসেবেও বাংলাদেশ সরকার / বিশ্বব্যাংক মনোনীত বিভিন্ন দেশে বিশেষত: ভারত, শ্রীলংকা, ঘানা সহ বিশ্বব্যাংক ট্রেনিং ইনস্টিটিউট-ওয়াশিংটন আয়োজিত বিকেন্দ্রিভূত আর্থিক হিসাব ব্যবস্থা, ব্যবসায় হিসাবরক্ষণ, নন-ক্যাশ একাউন্টিং, ঝুঁকি বিশ্লেষন, পাবলিক প্রাইভেট ফাইন্যান্সিং (পিপিপি), লাইফ সাইকেল কস্টিং, কমিউনিটি ফাইন্যান্সিং, কমিউনিটি ক্রয় ও কমিউনিটি স্কোরকার্ড, স্টার্ট আপ, ভেনচার ক্যাপিটাল ইত্যাদি বিষয়ে আন্তর্জাতিক প্রশিক্ষণে অংশগ্রহণ করার বিশেষ অভিজ্ঞতা অর্জন ও বাংলাদেশে উহার সফল প্রয়োগের সক্ষমতা রয়েছে। বাংলা ও ইংরেজী ভাষায় আয়কর, মূল্য সংযোজন কর ও কাস্টমস আইন চর্চার ঈর্ষণীয় পাত্রে এ হলো লেখকের বিনম্র নিবেদন।

লাইসেন্স

  • হাফিজুর রহমান কর আইন ১৯৯১ এর ধারা ৪৬(২) পরামর্শক (লাইসেন্স প্রধান) বিধিমালা ১৯৯৮ এর বিধান অনুযায়ী একজন মূল্য সংযোজন কর পরামর্শক হিসেবে জাতীয় রাজস্ব বোর্ডের তালিকাভূক্ত। লাইসেন্স ক্রমিক সংখ্যা ০১/২০০৬

অভিজ্ঞতা/যোগ্যতা/ স্বীকৃতি

  • কর-রাজস্ব সংক্রান্ত বইয়ের লেখক ও বিশ্লেষক- আয়কর, মূল্য সংযোজন কর ও কাস্টমস।
  • জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) এর মনোনীত/নির্বাচিত ভ্যাট পরামর্শক (লাইসেন্স নং ০১/২০০৬)। ইন্সটিটিউট অব সার্টিফাইড জেনারেল একাউন্টেন্টস্ অব বাংলাদেশ এর ফেলো সদস্য (সদস্য নং ৮৩/২০১২)। ইন্সটিটিউট অব চার্টার্ড একাউন্টেন্টস্ অব বাংলাদেশ এর অধীন পার্টলি কোয়ালিফাইড চার্টার্ড একাউন্টেন্ট(রেজি.৩২৩৪/১৯৮৯)।

সুদীর্ঘ কর্মময় জীবন (১৯৮৯ থেকে ২০২৫ ...)

১৯৮৯ থেকে ১৯৯৩ [ফেব্রুয়ারী] পর্যন্ত মেসার্স এম. জে. আবেদীন এন্ড কোং চার্টার্ড একাউন্টেন্টস্ ফার্মে আর্টিকেলড স্টুডেন্ট হিসেবে হাতে কলমে হিসাব সংরক্ষণের কলা-কৌশল রপ্তকরণসহ নিরীক্ষণ কার্য সম্পাদন । ,hr> ১৯৯৩ [মার্চ] থেকে ২০০৫ [নভেম্বর] স্বনামধন্য বেসরকারী প্রতিষ্ঠানে গুরুত্বপূর্ণ পদে কর্ম-সম্পাদন।
২০০৫-২০১৭ সাল পর্যন্ত বিশ্বব্যাংকের অর্থায়নে বাংলাদেশ সরকারের অর্থ মন্ত্রনালয়ের, আর্থিক প্রতিষ্ঠান বিভাগের নিয়ন্ত্রানাধীন একটি অ-ব্যাংক আর্থিক প্রতিষ্ঠানের সিনিয়র সদস্য হিসেবে কর্পোরেট ভ্যাট-ট্যাক্স, কোম্পানী আইন, বিকেন্দ্রীভূত আর্থিক হিসাব পদ্ধতি, হিসাবরক্ষণ, একাউন্টিং সফটওয়্যার (জেনারেল লেজার, সেলস-রিসিভেবল, পে-রোল, পিএফ, গ্র্যাচ্যুইটি, ইনভেন্টরি সফটওয়্যার), অডিট, কমিউনিটি ক্রয়, স্থায়ী সম্পদ, প্রজেক্ট ডিজাইন ও মূল্যায়ন সহ অর্থায়ন চুক্তি সম্পাদন ও বাস্তবায়নে বিশেষ পারদর্শী।
বর্তমানে (২০১৮ সাল থেকে অদ্যাবধি) ব্যবসায় পরামর্শ সেবা প্রদান সহ লাইসন্সেধারী ভ্যাট প্রাক্টিশনার হিসেবে কার্যক্রম চলমান রাখার পাশাপাশি ভ্যাট পেশাজীবিদের জাতীয় সংগঠন বাংলাদেশ ভ্যাট বার এসোসিয়েশনের সাধারণ সম্পাদক এর দায়িত্ব পালন করছি।
সুদীর্ঘ কর্মজীবনে পেশাদারী প্রশিক্ষক হিসেবেও বাংলাদেশ সরকার / বিশ্বব্যাংক মনোনীত বিভিন্ন দেশে বিশেষত: ভারত, শ্রীলংকা, ঘানা সহ বিশ্বব্যাংক ট্রেনিং ইনস্টিটিউট-ওয়াশিংটন আয়োজিত বিকেন্দ্রিভূত আর্থিক হিসাব ব্যবস্থা, ব্যবসায় হিসাবরক্ষণ, নন-ক্যাশ একাউন্টিং, ঝুঁকি বিশ্লেষন, পাবলিক প্রাইভেট ফাইন্যান্সিং (পিপিপি), লাইফ সাইকেল কস্টিং, কমিউনিটি ফাইন্যান্সিং, কমিউনিটি ক্রয় ও কমিউনিটি স্কোরকার্ড, স্টার্ট আপ, ভেনচার ক্যাপিটাল ইত্যাদি বিষয়ে আন্তর্জাতিক প্রশিক্ষণে অংশগ্রহণ করার বিশেষ অভিজ্ঞতা অর্জন ও বাংলাদেশে উহার সফল প্রয়োগের সক্ষমতা রয়েছে।